ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাত নেই, পা দিয়ে লিখেই জিপিএ-৫ পেলেন রাব্বি

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৫, ১২ মে ২০২৪
হাত নেই, পা দিয়ে লিখেই জিপিএ-৫ পেলেন রাব্বি
পা দিয়ে লিখছেন রাব্বি। ছবি: সংগৃহীত

স্বাভাবিক জন্মগ্রহণ করলেও ২০১৬ সালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে দুটি হাত হারিয়ে ফেলেন রাব্বি। এরপর অদম্য রাব্বি প্রথমে মুখ দিয়ে ও পরে পা দিয়ে লেখা আয়ত্ত করেন। লেখাপড়ার ক্ষেত্রে বাধা হতে পারেনি শারীরিক প্রতিবন্ধকতা। অদম্য মেধাবী এই শিক্ষার্থী চলতি বছরের এসএসসি পরীক্ষায় পা দিয়ে লিখে জিপিএ-৫ পেয়েছেন।

রোববার চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে প্রকাশিত ফলাফলে দেখা যায়, রাব্বি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। রাব্বি হাজী তোবারাক আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি ভাটিয়ারী ইউনিয়নের বজলুর রহমানের ছেলে।

স্থানীয়রা বলেন, শুধু মনোবল আর অদম্য ইচ্ছাশক্তিই তাকে এনে দিয়েছে সুস্থ ও স্বাভাবিক শিক্ষার্থীদের মতোই সাফল্য। পা দিয়ে লিখে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে বাবা-মাসহ সবার মুখ উজ্জ্বল করেছেন রাব্বি।

Advertisement

রাব্বির বাবা বজলুর রহমান বলেন, আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। আমার ছেলের মনোবল ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জন করেছে কৃতিত্ব। আমার ছেলের সঙ্গে রয়েছে অগণিত মানুষের দোয়া ও ভালোবাসা।

রাব্বি বলেন, আমি যে শারীরিক প্রতিবন্ধী সেটা কখনো আমি চিন্তা করিনি। আমার মনোবল সব সময় শক্ত ছিল। যার কারণে মানুষের দোয়া ও ভালোবাসায় আমি ভালো রেজাল্ট করেছি। ভবিষ্যতে শিক্ষাজীবন শেষ করে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন রাব্বি।

হাজী তোবারক আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তি লাল আচার্য্য বলেন, শারীরিক প্রতিবন্ধী হওয়ার পরেও রাব্বি অন্যান্য শিক্ষার্থীদের চেয়ে ভালো ফলাফল করায় আমরা মুগ্ধ। আমরা তাকে নিয়ে গর্ববোধ করি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!