রোববার চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, চট্টগ্রাম মহানগরে পাসের হার ৮৭ দশমিক শূন্য ছয় শতাংশ। যা গতবছর ছিল ৮৫ দশমিক ৪৩ শতাংশ। এ বছর মহানগরে পাসের হার বেড়েছে এক দশমিক ৬৩ শতাংশ। চট্টগ্রাম জেলার পাসের হার বেড়েছে চার দশমিক ২৭ শতাংশ।
.png)
কক্সবাজার জেলায় এ বছর পাসের হার ৮৩ দশমিক ৬৪ শতাংশ, যা গতবছর ছিল ৭৭ দশমিক ২৫ শতাংশ। সে হিসেবে এ বছর পাসের হার বেড়েছে ছয় দশমিক ৩৯ শতাংশ।
রাঙ্গামাটি জেলায় পাসের হার ৭২ দশমিক ৭২ শতাংশ, যা গতবছর ছিল ৬৭ দশমিক ৯২ শতাংশ। এ বছর পাসের পার বেড়েছে চার দশমিক ৮০ শতাংশ।
খাগড়াছড়ি জেলায় পাসের হার ৭২ দশমিক ২৫ শতাংশ, যা গতবছর ছিল ৬৮ দশমিক ৩৭ শতাংশ। এ বছর পাসের পার বেড়েছে তিন দশমিক ৮৮ শতাংশ।
বান্দরবান জেলায় পাসের হার ৭২ শতাংশ ৭০ শতাংশ, যা গতছর ছিল ৭০ দশমিক ৩০ শতাংশ। এ বছর পাসের পার বেড়েছে দুই দশমিক ৪০ শতাংশ।