[ দেশজুড়ে ]
ফেনীতে এক স্কুলের সব পরীক্ষার্থীই পেলেন জিপিএ-৫
ছবি: ডেইলি বাংলাদেশ
প্রতিবারের ন্যায় এবারো এসএসসি পরীক্ষায় ফলাফলে শীর্ষস্থান ধরে রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এই কলেজ থেকে এবার ৬২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ অর্জন করেছেন। এর মধ্যে ৬১ জন বিজ্ঞান বিভাগ ও একজন মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন।
রোববার (১২ মে) দুপুরে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে স্কুলের এ রকম ধারাবাহিক ফলাফলে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন।
ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল হক (গ্রুপ ক্যাপ্টেন) ফলাফলের তথ্য নিশ্চিত করে জানান, সেনাসদরের দিক নির্দেশনা, প্রশিক্ষিত শিক্ষকমন্ডলীর আন্তরিক পাঠদান, বর্ষপঞ্জি অনুযায়ী পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রদান ও সুশৃঙ্খল পরিবেশ ভালো ফলাফল অর্জনে ভূমিকা রেখেছে। ক্যাডেটদের প্রচেষ্টা ও অভিভাবকদের অনুপ্রেরণা ভালো ফলাফল অর্জনে যথেষ্ট গুরুত্ব বহন করে।
.png)
ফেনী জেলা প্রশাসক শাহীনা আক্তার জানান, জেলার সার্বিক ফলাফল সন্তোষজনক। এই ফলাফলের জন্য সব পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!