ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জানা গেল একই কেন্দ্রে পরীক্ষা দেওয়া ৩ জনপ্রতিনিধির এসএসসির ফল

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৭, ১২ মে ২০২৪
জানা গেল একই কেন্দ্রে পরীক্ষা দেওয়া ৩ জনপ্রতিনিধির এসএসসির ফল
মুর্শিদা বেগম (বামে) ও শিলা খাতুন (মাঝে) ও শাহানাজ পারভীন (ডানে) -ছবি: সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়ায় এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশগ্রহণ করা সেই ৩ নারী জনপ্রতিনিধির ২ জন পাস করেছেন। অপরজন হয়েছেন অকৃতকার্য।

পাস করা দুইজন হলেন, পাঁকা ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শিলা খাতুন (৩০) এবং একই ইউনিয়নের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য শাহানাজ পারভীন (৩২)।

অকৃতকার্য হয়েছেন, বাগাতিপাড়া পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মুর্শিদা বেগম (৪৩)। তারা তিনজনই বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

Advertisement

শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন ট্রেডের পরীক্ষার্থী শিলা খাতুন (৩০) জিপিএ- ৪ দশমিক ২৯ এবং ড্রেস মেকিং অ্যান্ড টেলারিং ট্রেডের পরীক্ষার্থী শাহানাজ পারভীন (৩২) জিপিএ-৪ দশমিক ১১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তবে, অসুস্থতার কারণে পরীক্ষায় অনুপস্থিত থাকায় কৃতকার্য হতে পারেননি আরেক জনপ্রতিনিধি মুর্শিদা বেগম (৪৩)।

কৃতকার্য পরীক্ষার্থী ও সাবেক সংরক্ষিত মহিলা সদস্য শাহানাজ পারভীন (৩২) বলেন, নানা প্রতিবন্ধকতা কাটিয়ে পরীক্ষায় অংশ নিয়ে সফলতার সঙ্গে পাস করেছি। এরপর উচ্চ শিক্ষা গ্রহণের চেষ্টা চালিয়ে যাব।

অকৃতকার্য মহিলা কাউন্সিলর মুর্শিদা বেগম (৪৩) জানান, প্রস্তুতি ভালো ছিল। তবে, অসুস্থতার কারণে সব পরীক্ষা দিতে পারিনি।

বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বি.এম ইনস্টিটিউটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সামসুন্নাহার পরীক্ষায় কৃতকার্য জনপ্রতিনিদের অভিনন্দন জানান। সেইসঙ্গে যিনি পাস করতে পারেননি আগামীতে তিনি কৃতকার্য হবেন বলে আশা প্রকাশ করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!