ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেল না পেয়ে অভিমানে প্রাণ দিলেন ‘টিকটক আরমান’

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১২:১২, ১৩ মে ২০২৪
মোটরসাইকেল না পেয়ে অভিমানে প্রাণ দিলেন ‘টিকটক আরমান’
ছবিতে আরমান খান

মোটরসাইকেল কিনে না দেওয়ায় নড়াইলের কালিয়া পৌরসভার গোবিন্দনগর গ্রামে আরমান খান (১৬) নামে এক টিকটকার তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আরমান কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং গোবিনগরের অটোচালক হান্নান খানের ছেলে।

সোমবার দুপুরে নড়াইল জেলা হাসপাতালে ওই তরুণের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এর আগে রোববার (১২ মে) সন্ধ্যায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

প্রতিবেশীরা জানান, আরমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে ভিডিও তৈরি করে আপলোড করতেন। এলাকায় তিনি ‘টিকটক আরমান’ নামে পরিচিত। এর আগেও একবার মোটরসাইকেল কিনে না দেওয়ায় আরমান বিষপান করায় তার বাবা তাকে মোটরসাইকেল কিনে দেন। তবে সেই মোটরসাইকেলটি পুরাতন হয়ে যাওয়ায় আবারও নতুন মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না ধরেন। মোটরসাইকেল কিনে দেওয়ার দাবিতে তার বাবাকে চাপ দিয়ে আসছিলেন আরমান। কিন্তু, আরমানের বাবা নতুন মোটরসাইকেল কিনে না দেওয়ায় রোববার সন্ধ্যায় সাউন্ডবক্স বাজিয়ে প্যান্টের বেল্ট খুলে ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

Advertisement

কালিয়া থানার এসআই টিপু সুলতান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাবা-মায়ের সঙ্গে অভিমান করে আরমান আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: টিকটক নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!