ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সমুদ্রে মাছ শিকারে নিষেধাজ্ঞা কবে জানা গেলো

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৯, ১৩ মে ২০২৪
সমুদ্রে মাছ শিকারে নিষেধাজ্ঞা কবে জানা গেলো
ফাইল ফটো

আগামী ২০ মে থেকে সমুদ্রে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এ সময় সমুদ্রে সব ধরনের মাছ শিকার বন্ধ থাকবে। এতে টানা দুই মাসেরও বেশি সময় মাছ শিকার করতে পারবেন না জেলেরা।

এদিকে, দীর্ঘদিন ধরে বৃষ্টি নেই উপকূলে। তাই দেখা মিলছে না ইলিশের। রূপালী ইলিশ শিকারের আশায় সমুদ্রের গিয়ে খালি হাতে ফিরছেন জেলেরা। কারও কারও জালে অল্প কিছু মাছ ধরা পরলেও তা দিয়ে ট্রলারের তেল ও বাজার খরচ উঠছে না। এ অবস্থায় চরম হতাশায় দিন কাটছে জেলেদের।

পটুয়াখালীর রাঙ্গাবালীর সামুদ্রিক মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, সামুদ্রিক মাছের সংরক্ষণ ও প্রজননের লক্ষ্যে প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।

Advertisement

তিনি আরো জানান, নিষেধাজ্ঞা চলাকালে খাদ্য সহায়তা হিসেবে নিবন্ধিত প্রতি জেলেকে ৮৬ কেজি করে চাল দেওয়া হবে।

উপকূলীয় জেলা পটুয়াখালীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন অন্তত দেড় লাখ জেলের। তবে নিবন্ধন তালিকায় নাম রয়েছে মাত্র ৭৯ হাজার জেলের।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!