ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়কে পা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন রাখাল, অতঃপর...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৭, ১৪ মে ২০২৪
সড়কে পা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন রাখাল, অতঃপর...
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকচাপায় এরফান আলী (৫৫) নামে এক রাখাল নিহত হয়েছেন। এ সময় তার ৬টি গরুও মারা গেছে।

সোমবার (১৩ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার লয়লাভাঙ্গা ইউনিয়নের নিচুধমি পাকা রাস্তার ওপর এ ঘটনা ঘটে। নিহত রাখাল এরফান আলী (৫৫) উপজেলার লক্ষ্মীপুর আট রসিয়া গ্রামের মৃত বজলুর রশিদের ছেলে।

স্থানীয়রা জানায়, রাতে উপজেলার লয়লাভাঙ্গা ইউনিয়নের নিচুধমি পাকা রাস্তার ওপর দিয়ে এরফান আলী ৩০০ গরুর পাল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরের উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় সোনামসজিদ থেকে ছেড়ে আসা একটি ট্রাক পেছন থেকে এরফান ও তার গরুগুলোকে চাপা দেয়। এ সময় মারা যায় ৬টি গরু এবং এরফান গুরুতর আহত হন।

Advertisement

পরে পা বিচ্ছিন্ন অবস্থায় রাস্তায় পড়ে থাকা এরফানকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!