ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অস্ত্রসহ ডাকাত দলের সর্দার ও সহযোগী গ্রেফতার

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৪, ১৪ মে ২০২৪
অস্ত্রসহ ডাকাত দলের সর্দার ও সহযোগী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটের বিশ্বনাথ উপজেলার আন্তঃবিভাগীয় ডাকাত দলের সর্দার আজির উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৩টার দিকে বিশ্বনাথের পার্শ্ববর্তী জগন্নাথপুর থানার লহরী গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে তার সহযোগী আহমদ আলীকেও গ্রেফতার করা হয়।

গ্রেফতার আজির উদ্দিন বিশ্বনাথ উপজেলার দক্ষিণ সৎপুর গ্রামের আরাফাত উল্লাহ প্রকাশের ছেলে ও আহমদ আলী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফরমুজ আলীর ছেলে।

পুলিশ জানায়, আজির ডাকাত ও তার সহযোগী আহমদ আলী আন্তঃ বিভাগীয় ডাকাত দলের সর্দার। তার নেতৃত্বে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ডাকাতি কার্যক্রম পরিচালিত হয়। আজির উদ্দিনের বিরুদ্ধে বিশ্বনাথ থানাসহ বিভিন্ন থানায় ১৮ টি ডাকাতি মামলা চলমান আছে ও ১৮ টি ওয়ারেন্ট রয়েছে। অপর ডাকাত আহমদ আলীর বিরুদ্ধে রাজনগর ও ফেঞ্চুগঞ্জ থানার ৪টি মামলা রয়েছে।  

Advertisement

বিশ্বনাথ থানা পুলিশের মিডিয়া অফিসার পুলিশ পরিদর্শক জয়ন্ত সরকার জানান, গ্রেফতারকৃতদের কাছ ছেলে একটি পাইপগান, ৫ রাউন্ড কার্তুজ, ১টি চাকু ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!