[ দেশজুড়ে ]
চোলাইমদসহ নারী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
খাগড়াছড়ির মহালছাড়িতে চোলাইমদসহ রূপমতি চাকমা নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রূপমতি চাকমা মাইসছড়ি ইউপির পাকিজ্যাছড়ি এলাকার মৃত কালো বরন চাকমার স্ত্রী।
মঙ্গলবার ভোরে উপজেলার মাইসছড়ি ইউপির কাটিংটিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মুক্তা ধর।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে ২০ লিটার চোলাইমদসহ রূপমতি চাকমা নামে এক নারীকে গ্রেফতার হরা হয়েছে। গ্রেফতারকৃত রূপমতি চাকমা বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বিধি মোতাবেক যথাসময়ে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!