[ দেশজুড়ে ]
ছাগল বাঁচাতে সেপটিক ট্যাংকে নামলো নুর আমিন, এরপর যা ঘটলো
ছবি: ডেইলি বাংলাদেশ
লালমনিরহাটের হাতীবান্ধায় ছাগল বাঁচাতে গিয়ে সেপটিক ট্যাংকে নেমে নুর আমিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন নিহতের ভগ্নিপতি জাহেদুল ইসলাম।
মঙ্গলবার (১৪ মে) রাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের পুব সারডুবী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুর আমিন ওই এলাকার মতিয়ার রহমান মতির ছেলে।
স্থানীয়রা জানান, রাতে নুর আমিনদের একটি ছাগল সেপটিক ট্যাংকে পড়ে যায়। ওই ছাগলটিকে উদ্ধার করতে গিয়ে নুর আমিনও সেপটিক ট্যাংকে পড়ে যান। বিষয়টি টের পেয়ে তাকে বাঁচাতে গিয়ে তার দুলাভাই জাহেদুলও ওই সেপটিক ট্যাংকে পড়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নুর আমিন মারা যান। আর গুরুতর আহত অবস্থায় জাহেদুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বলেন, বিষয়টি খুবই দুঃখজনক।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!