আটককৃতরা হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউপির শাহপরীরদ্বীপ ডাংগরপাড়ার আব্দুল শুক্কুরের ছেলে নিয়ামত উল্লাহ, একই এলাকার ডাংগরপাড়ার আব্দুল শুক্কুরের ছেলে এনামুল্লাহ ও মাঝেরপাড়ার বাচা মিয়ার ছেলে আব্দুর রহমান।
বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের পশ্চিমপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যে র্যাব- সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের সদস্যরা ঐ এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা পরস্পর যোগসাজসে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে এবং বিভিন্ন পন্থায় স্থানীয় এলাকাসহ টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রয় করে থাকে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।