ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৫০ কেজি পচা মিষ্টি, হোটেল মালিককে লাখ টাকা জরিমানা 

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৬, ১৬ মে ২০২৪
৫০ কেজি পচা মিষ্টি, হোটেল মালিককে লাখ টাকা জরিমানা 
ছবি: ডেইলি বাংলাদেশ

অপরিচ্ছন্ন ও খাদ্য পণ্যের মূল তালিকা না থাকা এবং মিষ্টি পচা থাকার অভিযোগে মেহেরপুরের গাংনীতে আমিন মিষ্টান্নকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের একটিদল অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মেহেরপুর এলাকার কর্মকর্তা সজল আহমেদ।

তিনি জানান, হোটেলে নোংরা, অপরিচ্ছন্ন ও অব্যবস্থাপনার অভিযোগে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে মেসার্স আমিন মিষ্টান্নের মালিক রাশিদুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ৫০ কেজি পঁচা মিষ্টি ধ্বংস করা হয়। পরবর্তীতে যেনো হোটেলে এমন পরিস্থিতি না থাকে সে বিষয়ে সতর্ক করা হয়েছে।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!