[ দেশজুড়ে ]
একসঙ্গে তিন ছেলে ও এক মেয়ের জন্ম দিলেন মা
ছবি: ডেইলি বাংলাদেশ
জামালপুরের ইসলামপুরে খুশি বেগম নামে এক গৃহবধূ এক সঙ্গে তিন ছেলে ও এক মেয়ে সন্তান প্রসব করেছেন। খুশি বেগম ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের গুঠাইল গিলাবাড়ী এলাকার শফিকুল ইসলামের স্ত্রী।
বুধবার সকালে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি ছেলে ও একটি মেয়ে সন্তানের জন্ম দেন।
তিনি একজন গার্মেন্টস কর্মী। চারটি সন্তানকে গর্ভে ধারণ করেই গার্মেন্টসে কাজ করতেন। সম্প্রতি তিনি গার্মেন্টস থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন।
এ অবস্থায় আজ সকাল ৭টার দিকে তার প্রসব ব্যথা উঠলে স্বজনরা দ্রুত ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
.png)
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্স তার চারটি সন্তান স্বাভাবিক ডেলিভারি করান। পরে মা ও চার শিশুকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা শাখা (আইসিসিইউ) ইউনিটে প্রেরণ করা হয়।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এএম আবু তাহের বিষয়টি নিশ্চিত করেন। জামালপুর জেনারেল হাসপাতালে মা ও চার নবজাতক সুস্থ আছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!