ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে কিশোর গ্যাং পিএনএফের প্রধানসহ গ্রেফতার ৫

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪০, ১৬ মে ২০২৪
ফেনীতে কিশোর গ্যাং পিএনএফের প্রধানসহ গ্রেফতার ৫
গ্রেফতারকৃতরা

ফেনীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং পিএনএফের প্রধানসহ পাঁচ যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (১৫ মে) রাতে ফেনী রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- গ্রুপের প্রধান কুমিল্লার চৌদ্দগ্রামের শাকতলা বেপারী বাড়ির মো. ফজলুর রহমানের ছেলে মো. তাজুল ইসলাম রিয়াজ, হবিগঞ্জের বানিয়াচং কুমড়ী নজিরপুরের মো. ইসমাইলের ছেলে মো. কামাল হোসেন, কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতীর হারুনের ছেলে মো. ইমন, নোয়াখালী সদরের উদয় সাধুর হাটের বাহার মিয়ার ছেলে মো. বেলাল হোসেন সুমন এবং কবিরহাটের কালামুন্সির মো. নবাব মিয়ার ছেলে মো. নজরুল ইসলাম বাবু।

র‍্যাব-৭ ফেনী ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, কিশোর গ্যাং পিএনএফের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে ফেনী রেলস্টেশন এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন। খবরের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দুটি ছুরি উদ্ধার করা হয়েছে।

Advertisement

র‍্যাব কর্মকর্তারা জানান, পিএনএফ এলাকায় দুর্ধর্ষ কিশোর গ্যাং হিসেবে পরিচিত। ফেনীর রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই ও মাদক বিক্রির সঙ্গে গ্যাংয়ের সদস্যরা জড়িত রয়েছেন।

র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, মামলার পর গ্রেফতারকৃতদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!