ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রিমান্ড শেষে ফের কারাগারে কেএনএফের আরো ১২ সদস্য

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৮, ১৭ মে ২০২৪
রিমান্ড শেষে ফের কারাগারে কেএনএফের আরো ১২ সদস্য
ছবি: সংগৃহীত

বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় আটককৃত আসামিদের মধ্যে আরো ১২ জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার দুপুরে গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে ১২ জনকে রিমান্ড শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হকের আদালতে আনা হয়। পরে আদালতে শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আসামিরা হলেন, লাল নুন নোয়াম বম (৬৮), লাল দাভিদ বম (৪২), চমলিয়ান বম (৫৬), লাল পেক লিয়ান বম (৩২), ভান মুন নোয়াম বম (৩৩), লাল জার ঙাম বম (৪৪), তনক্লিং বম (৩৮), রুয়াল থান লিয়ান বম (৩৩), ভান বিয়াক লিয়ান বম (২৩), টাইসন বম (২৩), ভান খলিয়ান বম (৩৭) ও ভানলাল বয় বম (৩৩)।

গত ২ ও ৩ এপ্রিল বান্দরবান রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট, অপহরণ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত ৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!