স্থানীয়রা জানান, বিকেলে নগরীর ২ নম্বর ওয়ার্ডের অভিরাম গ্রামের বাদল বাবুর শুকিয়ে যাওয়া পুকুরে কয়েকজন শিশু খেলা করছিল। শিশুরা এ সময় পুকুরের কিছু মাটি খনন করে। মাটি খননের সময় এসব আগ্নেয়াস্ত্র দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে সন্ধ্যায় পরিত্যক্ত অবস্থায় তিনটি এলএমজি, তিনটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
স্থানীয় আজগর আলী জানান, অস্ত্রগুলো অনেক পুরোনো, জং ধরেছে ও মাটিতে থাকায় নষ্ট হয়েছে। মনে হচ্ছে এসব অস্ত্র ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়কার। কেউ হয়তো ফেলে রেখেছিল।
.png)
হাজিরহাট থানার ওসি রজব আলী জানান, এলাকাবাসী খবর দিলে পুলিশ এসব অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় সাধারণ ডায়েরি হয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।