[ দেশজুড়ে ]
রাঙ্গামাটিতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মীসহ নিহত ২
ফাইল ফটো
রাঙ্গামাটির লংগদু উপজেলায় দুর্বৃত্তের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মীসহ দুইজন নিহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার কাট্টলীর ধনপুতি বাজারে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইউপিডিএফ কর্মী বিদ্যাধন তিলক ও স্থানীয় ব্যক্তি ধন্যমনি চাকমা।
বিষয়টি নিশ্চিত করেছেন লংগদু থানার ওসি হারুনুর রশিদ।
তিনি বলেন, সন্তু লারমা জেএসএস কর্তৃক এক ইউপিডিএফ কর্মী ও স্থানীয় একজন নিহত হওয়ার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো যাবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!