[ দেশজুড়ে ]
তিস্তায় একসঙ্গে গোসলে নামলো চার বন্ধু, অতঃপর...
ফাইল ফটো
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তিস্তায় একসঙ্গে চার বন্ধু গোসল করতে নেমে জিহাদ মিয়া নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ মে) বিকেলে ওই উপজেলার মুন্সির বাজার তিস্তাপাড়ে এ ঘটনা ঘটে। মৃত জিহাদ মিয়া কাশিরাম গ্রামের আবুল কালামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার এএসআই তৌহিদুল ইসলাম।
.png)
স্থানীয়রা জানান, বিকেলে তিন বন্ধুর সঙ্গে তিস্তা নদীতে গোসল করতে যায় জিহাদ। গোসল করে বাকি তিন বন্ধু ওঠে এলেও ডুবে যায় জিহাদ। পরে অনেক খোঁজাখুঁজি তাকে নদী থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জিহাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তুষভান্ডার ইউনিয়নের ইউপি সদস্য আবু তাহের বলেন, নদীতে গোসল করতে গিয়ে জিহাদ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!