ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শিক্ষার্থীর

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৬, ১৯ মে ২০২৪
মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শিক্ষার্থীর
ছবি: সংগৃহীত

মাঠ থেকে গরু আনতে গিয়ে ফেনীর ছাগলনাইয়ায় বজ্রপাতে মাহাদী হাসান নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। 

রোববার দুপুর ২ টার দিকে উপজেলার রাধানগর ইউপির উত্তর কুহুমা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মাহাদী ওই গ্রামের মজুমদার বাড়ির আতিকুর রহমান মজুমদারের ছেলে। তিনি এইচএসসি পরীক্ষার ফলাফল পেয়ে স্নাতক ভর্তিচ্ছু রয়েছেন। 

Advertisement

রাধানগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহতাব উদ্দিন মজুমদার বলেন, দুপুরের দিকে আকাশ মেঘলা থাকায় মাহাদী গরু আনতে বাড়ির পাশে মাঠে যায়। এ সময় হঠাৎ বজ্রপাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ছাগলনাইয়া থানার ওসি মো. হাসান ইমাম বজ্রপাতে এক শিক্ষার্থী নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!