ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হঠাৎ টর্নেডোর তাণ্ডব, লণ্ডভণ্ড শতাধিক ঘরবাড়ি

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৬, ২০ মে ২০২৪
হঠাৎ টর্নেডোর তাণ্ডব, লণ্ডভণ্ড শতাধিক ঘরবাড়ি
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরে টর্নেডোর তাণ্ডবে শতাধিক কাঁচা ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। উপড়ে পড়েছে বেশকিছু গাছ। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১৯ মে) বিকেলে উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী, পূর্ব কৈখালি ও জয়াখালী এলাকায় এ তাণ্ডব চালায় টর্নেডো।  

কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ পাঁচ নদীর মোহনার দিক থেকে প্রচণ্ড বেগে একটি টর্নেডো ধেয়ে আসে। মুহূর্তেই এলাকার শতাধিক টিনশেড ও কাঁচা ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়। বিষয়টি শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে জানানো হয়েছে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ ও মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি।

Advertisement

চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ বলেন, ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের দ্রুত সহযোগিতা করা হবে।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!