তবে ঝুকিপূর্ণ কেন্দ্রগুলো প্রশাসনের বিশেষ নজরদারিতে রয়েছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সব ধরণের প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোট কেন্দ্র রয়েছে ৯৭ টি। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ১০ হাজার ৭৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫ হাজার ৭৮৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৪ হাজার ৯৮৩ জন। এ উপজেলা ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌর সভা নিয়ে গঠিত।
.png)
সহকারি রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৯৭ কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ৯৭ জন, সহকারি প্রিজাইডিং অফিসার ৫৭৬ জন, পোলিং অফিসার ১ হাজার ১৫২ জন, এবং ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৮৫৫ জন পুলিশ ও ১ হাজার ৩১৫ জন আনসার সদস্য মাঠে থাকবেন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
তিনি আরো বলেন, নির্বাচন চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবস্থা প্রয়োগ করা হবে। নির্বাচনের দায়িত্বে থাকা সকল পুলিশ সদস্য, সাংবাদিকসহ সবার সঙ্গে পেশাদার আচরণ করতে হবে। কেউ যেন অপেশাদার আচরণ না করে এবং পুলিশের ভাবমুর্তি নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে অনুরোধ করছি।