ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরে গৃহবধূর বিষপান

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫১, ২১ মে ২০২৪
শাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরে গৃহবধূর বিষপান
ফাইল ফটো

নেত্রকোণার দুর্গাপুরে শাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরে বিষপানে সাথী আক্তার (৩৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

সোমবার (২০ মে) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, এদিন দুপুরে স্বামীর বসতবাড়ি দুর্গাপুর পৌরশহরের দক্ষিণ ভবানীপুর এলাকায় বিষপানের ঘটনা ঘটে।

অভিযুক্ত শাশুড়ির নাম জরিনা খাতুন। নিহত সাথী আক্তার দক্ষিণ ভবানীপুর এলাকার হোসেন আলীর স্ত্রী। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

Advertisement

জানা গেছে, জমি সংক্রান্ত ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে সাথী আক্তারকে অত্যাচার করে আসছিলেন শাশুড়ি জরিনা খাতুন। বিভিন্ন সময় মারধরও করতেন। এসব সহ্য করতে না পেরে থানায় অভিযোগ করেন সাথী আক্তার। এরপর অত্যাচার আরো বেড়ে যায়। সোমবার দুপুরে শাশুড়ি ও দেবর গালমন্দ করলে একপর্যায়ে বিষপান করেন সাথী। পরে স্বামী ও সন্তানরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাথী আক্তারের মেয়ে সেলিনা আক্তার বলেন, দাদির অত্যাচার যন্ত্রণা সহ্য না করতে পেরে বিষপান করেছে আমার মা।

দুর্গাপুর থানার এসআই ছলিম উদ্দিন বলেন, মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!