[ দেশজুড়ে ]
শৈলকুপায় ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার, ইউপি চেয়ারম্যান আটক
ইউপি চেয়ারম্যান সিকান্দার হোসেন মোল্লা -ছবি: ডেইলি বাংলাদেশ
উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে ঝিনাইদহের শৈলকুপায় এক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।
আটককৃত ইউপি চেয়ারম্যানের নাম সিকান্দার হোসেন মোল্লা। তিনি শৈলকুপার ত্রিবেণী ইউনিয়নের চেয়ারম্যান।
শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
শৈলকুপার ১ নম্বর ত্রিবেনী ইউনিয়নের বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইসমাইল হোসেন জানান, ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের প্রভাব বিস্তার করার অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে নিয়ে যায়।
ইউপি চেয়ারম্যান সিকান্দার হোসেন মোল্লা দোয়াত কলম মার্কার প্রতীক শামীম হোসেন মোল্লার পক্ষে প্রভাব বিস্তার করছিলেন বলে স্থানীয় ভোটারদের অভিযোগ রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!