ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মায়ের হাত ধরে কেন্দ্রে এসে ভোট দিলেন প্রতিবন্ধী মনিরুজ্জামান

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩১, ২১ মে ২০২৪
মায়ের হাত ধরে কেন্দ্রে এসে ভোট দিলেন প্রতিবন্ধী মনিরুজ্জামান
শ্রীপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে মায়ের হাত ধরে ভোট দিতে এসেছেন প্রতিবন্ধী মনিরুজ্জামান 

গাজীপুরের শ্রীপুরে মায়ের হাত ধরে ভোট দিতে এসেছেন বাক্‌প্রতিবন্ধী মনিরুজ্জামান। প্রায় প্রতিটি নির্বাচনে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন। 

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার শ্রীপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে মা আকলিমা আক্তারের হাত ধরে ভোটাধিকার প্রয়োগ করতে আসেন। 

বাক্‌প্রতিবন্ধী আটত্রিশ বছর বয়সী মনিরুজ্জামান শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মো. আব্দুল মান্নানের ছেলে। 

Advertisement

মনিরুজ্জামানের আকলিমা আক্তার বলেন, আজ সকাল থেকেই ইশারায় সে ভোট দেওয়ার জন্য আবদার করতে থাকে। এ জন্য তাকে নিয়ে ভোটকেন্দ্রে এসেছি। কয়েকটি প্রার্থীর ছবি দেখিয়ে তার পছন্দের প্রার্থীর প্রতীক নির্বাচন করা হয়েছে। প্রায় প্রতিটি নির্বাচনে ছেলে ভোট দেয়।  

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শোভন রাংসা জানান, শ্রীপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৬ হাজার ৮৯৬ জন। এরমধ্য পুরুষ ভোটার ১ লাখ ৯৭ হাজার ৭১৬ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৯৯ হাজার ১৭৪ জন। হিজড়া ৬ জন। মোট ভোটকেন্দ্র ১৪৮ টি। চেয়ারম্যান প্রার্থী তিন, পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ভোট শ্রীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!