ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জাল ভোট দিতে গিয়ে কিশোরী-কিশোরী আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৩, ২১ মে ২০২৪
জাল ভোট দিতে গিয়ে কিশোরী-কিশোরী আটক
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে জাল ভোট দিতে গিয়ে কিশোরী-কিশোরী আটক হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র এ ঘটনা ঘটে।

আটক দুই কিশোরী-কিশোরী হলো- উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মো. আনিচুজ্জামানের ছেলে সিফাতুজ্জামান (১৭) ও একই ইউনিয়নের নওয়াবাড়ীয়া গ্রামের কাঞ্চন মিয়ার মেয়ে তামান্না আক্তার (২০)।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মাজহারুল ইসলাম জানান, জাল ভোট দেওয়ার অপরাধে দুইজনকে ধরা হয়েছিল। পরে সিনিয়র জুডিশিয়ারির ম্যাজিস্ট্রেট রিয়াজুল কাউসার এসে অপপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরকে কোর্টে পাঠানোর নির্দেশ দেন। শিশু আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!