ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জাল ভোট দিয়ে তিন নির্বাচনী কর্মকর্তা আটক

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২১, ৮ মে ২০২৪
জাল ভোট দিয়ে তিন নির্বাচনী কর্মকর্তা আটক
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে সহকারী প্রিসাইডিং অফিসারসহ তিনজনকে আটক করেছেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুধবার উপজেলার উত্তর আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সহকারী প্রিসাইডিং অফিসার মুক্তি রাণী হাওলাদার, পোলিং অফিসার মুন্নী বড়ুয়া ও সমীর চন্দ্র দাশ।

জানা গেছে, ব্যালট পেপারে চেয়ারম্যান পদের প্রার্থী এনায়েত হোসেন নয়নের কাপ-পিরিচ প্রতীকে জাল ভোট দিচ্ছিলেন ওই তিন নির্বাচনী কর্মকর্তা। এ সময় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের আটক করেন।

Advertisement

জানতে চাইলে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, ভোটগ্রহণের শেষমুহূর্ত এখন। তাই একটু ঝামেলায় আছি। পরে বিস্তারিত জানাবো।

চট্টগ্রাম জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী বলেন, আটকের ঘটনাটি শুনেছি। তবে বিস্তারিত পরে বলতে পারবো।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!