ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঠাকুরগাঁওয়ে জাল ভোট দেওয়ায় যুবক আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৯, ৮ মে ২০২৪
ঠাকুরগাঁওয়ে জাল ভোট দেওয়ায় যুবক আটক
আটককৃত রাকিবুল ইসলাম

ঠাকুরগাঁওয়ে জাল ভোট দেওয়ার অভিযোগে রাকিবুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার সকাল ১১টায় বালিয়াডাঙ্গী উপজেলার ১৯ নম্বর বড় পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাকিবুল ইসলাম উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের জালালবস্তী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে৷ 

বিষয়টি নিশ্চিত করেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জানাভ রাজিব কুমার।

Advertisement

তিনি বলেন, জাল ভোট দেওয়ার সময় একজনকে আটক করা হয়েছে৷ এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!