[ দেশজুড়ে ]
জাল ভোট দিতে গিয়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
দণ্ডপ্রাপ্ত সাবেত হোসাইন
বরগুনা সদর উপজেলার পরীরখাল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট প্রদানের অভিযোগে সাবেত হোসাইন নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবু সালেহ মো. আরমান ভুঁইয়া এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সাবেত হোসাইন পরীরখাল এলাকার সগীর হোসেনের ছেলে।
বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞা জানান, সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের ৮৫ নম্বর ভোটকেন্দ্র পরীরখাল মাধ্যমিক বিদ্যালয়ে জাল ভোট প্রদানের দায়ে ওই যুবককে ৬ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!