[ দেশজুড়ে ]
নাতির কোলে চড়ে ভোটকেন্দ্রে বৃদ্ধা, ভোট দিয়ে বললেন ‘আনন্দ হচ্ছে’
ছবি: ডেইলি বাংলাদেশ
ঘড়ির কাঁটায় তখন বেলা সাড়ে ১১টা। নাতির কোলে চড়ে ভোটকেন্দ্রে চলে আসেন ৮৫ বছরের বৃদ্ধা ছবুরা খাতুন। তাকে সম্মান দেখিয়ে সামনে এগিয়ে দেন লাইনে দাঁড়ানো অন্যরা। এরপর নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেন তিনি।
রোববার চট্টগ্রাম-৮ আসনের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর রশিক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ চিত্র দেখা যায়। ভোট দেওয়ার পর বৃদ্ধা ছবুরা খাতুন বলেন, ভোট দিতে পেরেছি এবং নিজের ইচ্ছায় দিয়েছি। আনন্দ হচ্ছে।
কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার রাজেন্দ্র লাল দে জানান, এ কেন্দ্রে মোট ভোটার এক হাজার ৪২৫ জন। এর মধ্যে ৭৪৫ জন পুরুষ ও ৬৮০ জন নারী।
.png)
চট্টগ্রাম-৮ আসনে মোট ভোটার পাঁচ লাখ ১৫ হাজার ৬৪১ জন। এর মধ্যে দুই লাখ ৬২ হাজার ৭৭৬ জন পুরুষ, দুই লাখ ৫২ হাজার ৮৬৪ জন নারী ও একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১০ জন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!