মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত মোংলা বন্দরে মোট ৬৩ টি জাহাজ এসেছে অন্যদিকে এপ্রিল, ২০২৩ মাসে মোট ৫২ টি জাহাজ এসেছিল অর্থাৎ গত বছরের এপ্রিল মাসের তুলনায় এ বছরের এপ্রিল মাসে মোট ১১ টি জাহাজ বেশি এসেছে।
এপ্রিল পর্যন্ত ৬.৩৭ লাখ মেট্রিক টন কার্গো হ্যান্ডল করা হয়েছে অন্যদিকে এপ্রিল, ২০২৩ মাসে ৪.৬৭ লাখ মেট্রিক টন কার্গো হ্যান্ডল করা হয়েছিল অর্থাৎ এ বছরের এপ্রিল মাসে ১.৭০ লাখ মেট্রিক টন কার্গো বেশি হ্যান্ডল করা হয়েছে।
.png)
একই সময়ে মোট ২১৮৯ টিইইউজ কন্টেইনার হ্যান্ডল করা হয়েছে। অন্যদিকে এপ্রিল, ২০২৩ মাসে মোট ১৮২২ টিইইউজ কন্টেইনার হ্যান্ডল করা হয়েছিল অর্থাৎ এ বছরের এপ্রিল মাসে ৩৬৭ টিইইউজ কন্টেইনার বেশি হ্যান্ডল করা হয়েছে।
এপ্রিল পর্যন্ত মোট ২৪ কোটি ১৪ লাখ ৫৩ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। অন্যদিকে এপ্রিল, ২০২৩ মাসে মোট ২০ কোটি ১২ লাখ ৬১ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছিল অর্থাৎ এ বছরের এপ্রিল মাসে ৪ কোটি ১ লাখ ৯২ হাজার টাকা রাজস্ব বেশি আদায় হয়েছে। এপ্রিল, ২০২৪ মাসে মোট ৮ টি কন্টেইনার জাহাজ এসেছে যা মোংলা বন্দরের ইতিহাসে এক অনন্য রেকর্ড।
২০২৩-২০২৪ অর্থবছরের এপ্রিল,২০২৪ পর্যন্ত বন্দরে মোট ৭২৬ টি জাহাজ এসেছে অন্যদিকে ২০২২-২০২৩ অর্থবছরে এপ্রিল, ২০২৩ পর্যন্ত মোট ৭০৮ টি জাহাজ এসেছিল অর্থাৎ গত অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত মোট ১৮ টি জাহাজ বেশি এসেছে। চলতি অর্থ বছরের সবকটি সূচকে এখন পর্যন্ত সন্তোষজনক বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষ উপ-পরিচালক মো. মাকরুজ্জামান বলেন, বুধবার বন্দরের জেটিতে এক সঙ্গে ৩ টি জাহাজসহ সর্বমোট ৫ টি জাহাজ আগমন করেছে, গাড়ির জাহাজে ৮৯৮ টি গাড়ি রয়েছে, একটি কন্টেইনার জাহাজ ও একটি কার্গো জাহাজ রয়েছে।