[ দেশজুড়ে ]
পানিতে ডুবে নিথর শিশু রিক্তা মনি
বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফাইল ফটো
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুকুরের পানিতে ডুবে রিক্তা মনি নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাচড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশু রিক্তা একই এলাকার মো. রাকিবের মেয়ে।
ওই শিশুর বাবা রাকিব জানান, দুপুরের দিকে রিক্তাকে ঘরে রেখে কাজ করছিলেন আমার স্ত্রী। তবে কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে বসতঘর সংলগ্ন পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে সেখান থেকে উদ্ধার করে রিক্তাকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানের ডাক্তার রিক্তা মনিকে মৃত বলে ঘোষণা করেন।
বোরহানউদ্দিন থানার ওসি মো. শাহীন ফকির বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। যার জন্য ওই শিশুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!