[ দেশজুড়ে ]
সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড
ছবি: সংগৃহীত
সিলেট বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বইছে, যা আরো কিছুদিন অব্যাহত থাকতে পারে। পাশাপাশি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। তবে বৃষ্টিপাত হলেও তাপমাত্রা সহসাই কমছে না। এমনটাই জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার সিলেটে সর্বোচ্চ ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিকেল ৩টায় আবহাওয়া অফিস এই তাপমাত্রা রেকর্ড করে। এ পর্যন্ত এটিই বছরের সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে গত ১৬ মে সিলেটে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
এদিকে, বুধবার সকাল থেকেই প্রখর রোদ আর গরমে সিলেটের জনজীবন অতিষ্ট হয়ে উঠে। প্রচণ্ড গরমের কারণে বিশেষ প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বের হচ্ছেন না। গত কয়েকদিনের গরমে সিলেটে শিশু ও বৃদ্ধরা নানা ধরনের রোগে ভুগছেন।
.png)
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, এটিই সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা। আগমী ২৪ ঘণ্টার পূর্বাভাসে সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা সহসাই কমছে না।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!