[ দেশজুড়ে ]
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের উখিয়ায় ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, শুক্রবার বেলা ১১টার দিকে ১৩ নম্বর ক্যাম্পের কাঁঠাল গাছতলা বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।
উখিয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কামাল হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তদন্ত করে ক্ষতির পরিমাণ জানানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!