ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালিয়াকৈরে কলোনিতে ভয়াবহ আগুন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৩, ২৪ মে ২০২৪
কালিয়াকৈরে কলোনিতে ভয়াবহ আগুন
ফাইল ফটো

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কলোনির অনেকগুলো টিনশেড ঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (২৪ মে) দুপুর ১টায় কালিয়াকৈরে তেলিরচালা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 


জানা গেছে, শ্রমিকরা এই টিনশেড কলোনিতে বসবাস করে আশপাশের পোশাক ও কলকারখানায় কাজ করে। 

Advertisement

ফায়ার সর্ভিস কর্মীরা জানান, লাগোয়া টিনশেড ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গেছে। আগুন লাগার পর সব পুড়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে ৩ মার্চ  (বুধবার) তেলিরচালা এলাকায় সিলিন্ডারের চাবি খুলে বের হওয়া গ্যাসে আগুন লেগে বেশ কয়েকজন হতাহত হয়েছে। সেই আতঙ্ক কাটিয়ে উঠতে না উঠতে শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!