[ দেশজুড়ে ]
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের বাজারে আগুন
ছবি: সংগৃহীত
কক্সবাজারের উখিয়ায় ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি বাজারে আগুন লেগেছে। শুক্রবার বেলা ১১টার দিকে ১৩ নম্বর ক্যাম্পের কাঁঠাল গাছতলা বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।
১৩ নম্বর ক্যাম্পের বাসিন্দা শফিউল্লাহ বলেন, আগুন এখনো জ্বলছে। এরই মধ্যে অর্ধশত ঘর পুড়ে গেছে। জানি না কখন নিয়ন্ত্রণে আসবে।
.png)
উখিয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কামাল হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। আগুনের পরিস্থিতি ভয়াবহ।
ওসি শামীম হোসেন বলেন, ফায়ার সার্ভিসের সঙ্গে আমাদের পুলিশের টিমও কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!