[ দেশজুড়ে ]
হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
নড়াইলের লোহাগড়ায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জাকারিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর সাড়ে ৭টার দিকে তাকে গোপালগঞ্জ জেলা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাকারিয়া লোহাগড়া উপজেলার মাইগ্রামের মুক্তার বুড়োর ছেলে। তিনি গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ভারতে পালিয়ে ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জাকারিয়াকে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে বিজ্ঞ আদালতের বিচারক। এ মামলায় গ্রেফতারের ভয়ে জাকারিয়া দীর্ঘদিন ভারতে পালিয়ে ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফিরে আসলে লোহাগড়া এসআই এফএম হাসিবুর রহমান ও এএসআই আকিজুর রহমান অভিযান চালিয়ে গোপালগঞ্জ জেলার সদর থানা এলাকার মিয়াবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় জানান, গ্রেফতারের পর আসামি জাকারিয়াকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠায়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!