[ দেশজুড়ে ]
কথায় কথায় ডিগবাজি দেয় গরু, তাই নাম রেখেছেন জায়েদ খান!
ছবি: সংগৃহীত
কথায় কথায় ডিগবাজি দিতে চায় ৩০ মণ ওজনের একটি গরু। তাই গরুর মালিক আক্তার হোসেন এর নাম রেখেছেন জায়েদ খান। বিশালদেহী এই গরুটি এক নজর দেখতে ভিড় করছেন এলাকার মানুষ।
আক্তার হোসেন বলেন, গরুটা খুব পাগলামি করে, লাফালাফি করে, তাই আমার ছেলে মোবাইলে ভিডিও দেখে এর নাম রেখেছে জায়েদ খান। সে নাকি ভিডিওতে দেখেছে- জায়েদ খান লাফ দেয়। এই গরুটাও লাফ দেয়, তাই গরুর নাম জায়েদ খান রেখেছি।
গরু দেখতে আসা লোকজন বলছেন, আমরাও দেখলাম বিশাল এই গরু খুব পাগলামি করে। স্থির থাকে না, এজন্য নাকি নায়ক জায়েদ খানের নামে নাম দেওয়া হয়েছে।
.png)
আরেকজন দর্শনার্থী বলেন, জায়েদ খানকে কখনো সামনা সামনি দেখিনি, শুনলাম গরুটির নাম জায়েদ খান রাখা হয়েছে। তাই এই গরুটিকে দেখতে আসছি। গরুটি আসলে খুবই সুন্দর।
মালিক গাজীপুর জেলার সদর মেট্রো থানার কাউছদিয়া গ্রামের আক্তার হোসেন এক বছর আগে ফ্রিজিয়ান জাতের এ গরুটি কেনেন। এরপর লালন পালন শুরু করেন। আসন্ন ঈদে গাবতলীর মাঠে ওঠানো হবে জায়েদ খানকে।
ডেইলি-বাংলাদেশ/এমকে/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!