ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কসবায় স্থগিত হওয়া ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:০২, ২৬ মে ২০২৪
কসবায় স্থগিত হওয়া ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুঠি ইউনিয়ন পরিষদের নির্বাচনে শুরু হয়েছে ভোটগ্রহণ। রোববার (২৬ মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট চলবে বিকেলে ৪টা পর্যন্ত। কুঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ নির্বাচনে ভোট হচ্ছে ব্যালটে।

কসবা উপজেলার জাজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছি। এই কেন্দ্রে ৩ হাজার ৫৫৫ জন ভোটার।

জানা যায়, ২৮ এপ্রিল কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নয় জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৮টা থেকে ১১টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। দুপুরের দিকে চেয়ারম্যান প্রার্থী ইউসুফ আহমেদ দেখতে পান ব্যালট পেপারে তার প্রতীক অটোরিকশার বদলে প্যাডেল চালিত তিন চাকার রিকশা প্রতীক দেওয়া হয়েছে। এ নিয়ে তার ভোটারা বিব্রত হচ্ছিলেন। পরে দুপুর ১টার দিকে তিনি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবর এই বিষয়ে লিখিত অভিযোগ জানান। অভিযোগের বিষয়টি রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনকে অবহিত করলে সেখান থেকে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত জানান।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!