ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘূর্ণিঝড় রেমাল’র তাণ্ডবে একজনের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৮, ২৬ মে ২০২৪
ঘূর্ণিঝড় রেমাল’র তাণ্ডবে একজনের মৃত্যু
পানিতে তলিয়ে গেছে ঘর। ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় ‘রেমাল’র জোয়ারের পানিতে ডুবে শরিফুল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ধুলাসার ইউপির অনন্তপাড়া গ্রামের আবদুর রহিমের ছেলে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঐ ইউপির আশাখালী এলাকায় বেড়িবাঁধের বাইরে এ ঘটনা ঘটে।

Advertisement

ধুলাসার ইউপি চেয়ারম্যান আবদুর রহিম জানান, বন্যার মধ্যে উচ্চ জোয়ার শুরু হলে শরিফুল বেড়িবাঁধের বাইরে থেকে ভেতরে সাঁতার দিয়ে প্রবেশ করতে চেয়েছিলেন। কিন্তু পানির তোরে তাকে ভাসিয়ে নিয়ে গেছে। পরে শরিফুলকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

মহিপুর থানার ওসি মো. আনোয়ার তালুকদার বলেন, মৃত্যুর ঘটনা আমরা জানতে পেরেছি। কিন্তু আবহাওয়া এতোটাই খারাপ সেখানে এখনো থানা পুলিশ পৌঁছাতে পারেনি। তবে নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে পেরেছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!