এরই মধ্যে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে শওকাত মোড়ল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শওকাত মোড়ল গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের মৃত নরিম মোড়লের ছেলে।
.png)
শওকাত মোড়লের পুত্রবধূ আছমা খাতুন জানান, রোববার (২৬ মে) সন্ধ্যার দিকে তার শ্বশুর শওকাত মোড়ল স্ত্রীকে নিয়ে নাপিতখালী আশ্রয়কেন্দ্রে যাচ্ছিলেন। পথেমধ্যে রাস্তায় পড়ে মারা যান।
গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।