[ দেশজুড়ে ]
যেভাবে ৩ কোটি টাকার আইসসহ যুবককে আটক করল বিজিবি
ক্রিস্টাল মেথ আইসসহ যুবক আটক। ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের রামু মরিচ্যা চেকপোস্টের তিন রাস্তার মোড় এলাকায় তল্লাশি চালিয়ে ৫৮০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ এক যুবককে আটক করেছে বিজিবি। উদ্ধার এসব মাদকের মূল্য প্রায় ২ কোটি ৯০ লাখ টাকা।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে মরিচ্যা চেকপোস্ট থেকে ১০০ গজ উত্তরে তিন রাস্তার মোড় এলাকায় তল্লাশি চালিয়ে ওই যুবককে আটক করা হয়।
.png)
আটক সুমন তালুকদার বাগেরহাট জেলার মোংলা উপজেলার হলদিবুনিয়া ইউপির দক্ষিণ মালগাজী পাড়ার জামাল তালুকদারের ছেলে।
সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, মরিচ্যা চেকপোস্টে সন্দেহ হওয়ায় তল্লাশি করে তার হাতে থাকা ব্যাগ থেকে ৫৮০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের বাজার মূল্য প্রায় ২ কোটি ৯০ লাখ টাকা। আটককৃত আসামিকে ক্রিস্টাল মেথ আইসসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হবে৷
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!