ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে দেখা মিলল ভয়ংকর সাপের

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৩, ২৮ মে ২০২৪
চাঁদপুরে দেখা মিলল ভয়ংকর সাপের
ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি বিষধর রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন স্থানীয়রা।

মঙ্গলবার সকালে উপজেলার এখলাসপুর ইউনিয়নের নয়ানগর বটতলা এলাকা থেকে সাপটিকে ধরা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কয়েকদিন ধরে উপজেলার মেঘনা নদীর পশ্চিম চরাঞ্চল বোরচরে সাপের উপদ্রব দেখা দিয়েছে। কিন্তু এবার পূর্ব পাড়ে দেখা মিলল বিষধর ভয়ংকর রাসেল ভাইপার।

Advertisement

তারা আরো জানান, দুপুরে এখলাসপুর নয়ানগর বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে রাসেল ভাইপার সাপটি দেখা যায়। পরে স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন।

এখলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী বলেন, কয়েকদিন ধরে আমাদের ইউনিয়নের বিভিন্ন জায়গায় সাপ ধরা পড়ছে। এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হাসিবুল ইসলাম বলেন, রাসেল ভাইপার অন্যতম বিষধর এবং ভয়ংকর একটি সাপ। এর বিষক্রিয়ায় রক্ত জমাট বন্ধ হয়ে যায়। ফলে অত্যধিক রক্তক্ষরণে অনেক যন্ত্রণার পর মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!