ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কসবায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০০:১৭, ২৯ মে ২০২৪
কসবায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেনের ধাক্কায় মো. তানজিম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও দুই জন আহত হয়েছে।

মঙ্গলবার রাত ৮ টার দিকে কসবা উপজেলার নোয়াপাড়া রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তানজিম (২৫) জেলার নবীনগর উপজেলার কাইতলা এলাকার মো. জুয়েল মিয়ার ছেলে।

জানা যায়, রাত আটটার দিকে কসবা উপজেলার নোয়াপাড়া রেলক্রসিং পার হচ্ছিলেন মোটরসাইকেল আরোহী ৩ জন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস ট্রেনটি রেলক্রসিংটি অতিক্রম করার সময় মোটর সাইকেলটির সাথে ধাক্কা লাগে। এতে মোটর সাইকেলে থাকা ৩ আরোহী ছিটকে পড়েন। ঘটনাস্থলে জাহাঙ্গীর নামে এক যুবক নিহত হয়।

Advertisement

আহত হয় কসবা উপজেলার আড়াইবাড়ি এলাকার অলি মিয়া ও শাওন নামে দুই আরোহী। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানজিম মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় দুই আরোহী অলি মিয়া ও শাওনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন খন্দকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!