পরবর্তীতে যান্ত্রিক ত্রুটি সারিয়ে ভোট গ্রহণ শুরু হয়। দুই উপজেলার মোট ৮৮টি কেন্দ্রে ও ৭১৭টি কক্ষে ইভিএমে ভোটগ্রহণ চলছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ম্যাজিস্ট্রেট, বিজিবি সদস্য ও র্যাবের টহল টিমসহ পুলিশ-আনসার মোতায়েন রয়েছে। দুটি উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ১০ জন প্রার্থী। দুই উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৮৩৮ জন। গোসাইরহাট উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এমদাদ হোসেন বাবলু মৃধা।
.png)
সিড্ডা এলাকার ভোটার মিয়া চাঁন হাওলাদার বলেন, সকালে কেন্দ্রে ভোট দিতে আসি। বেশ কয়েকবার মেশিনে আঙুলে ছাপ দিলেও মেলেনি। তাই ভোট কেন্দ্রের ভেতর কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম, পরে চলে যাই। পরবর্তীতে কেন্দ্রে এসে ভোট দেই। আধাঘণ্টা ভোটের মেশিন নষ্ট ছিল।
ডামুড্যা উপজেলার সিড্ডা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রজাইডিং অফিসার গোলাম সারোয়ার বলেন, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর ভোটার উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে। তবে সকালে ইভিএমে টেকনিক্যাল সমস্যার কারণে আমার কেন্দ্রটিতে কিছু সময় ভোট গ্রহণ বন্ধ ছিল।