আহত যুবকের নাম আব্দুল মোমিন (৩০)। তিনি উপজেলার পারিলা চকপাড়া গ্রামে শুকটার ছেলে। আব্দুল মোমিন ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হকের সমর্থক। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, এমদাদুল হকের প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী ফারুক হোসেন ডাবলুর সমর্থকরা মোমিনকে ছুরিকাঘাত করেছেন। খবর পেয়ে দুপুরে পারিলা গিয়ে আহত মোমিনের রক্তমাখা কাপড় নিয়ে বসে ছিলেন চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক।
.png)
ঘোড়া প্রতীকের প্রার্থী এমদাদুল হক বলেন, ফারুক হোসেন ডাবলুর সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে। আমি এর বিচার চাই।
অভিযোগের বিষয়ে কথা বলতে আনারস প্রতীকের প্রার্থী ফারুক হোসেন ডাবলুর মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হয়। নম্বরটি বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গোলাম রাব্বানী জানান, কেন্দ্রের বাইরে কী হয়েছে তা তিনি জানেন না। কেন্দ্রের ভেতরে কিছু হয়নি। কেন্দ্রটিতে মোট ভোটার ৪ হাজার ২৫৭ জন। দুপুর ১২টা পর্যন্ত ৯২২ জন ভোট দিয়েছেন।