ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উপজেলা নির্বাচন: বগুড়ায় পুনরায় ছান্নু, নতুনমুখ লিটন-মোস্তা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩২, ২৯ মে ২০২৪
উপজেলা নির্বাচন: বগুড়ায় পুনরায় ছান্নু, নতুনমুখ লিটন-মোস্তা
প্রথমে লিটন, দ্বিতীয় ছান্নু এবং শেষে মোস্তা

বগুড়ার তিন উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। বেসরকারিভাবে বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান শুভাশিষ পোদ্দার লিটন (আনারস), শাজাহানপুরে পুনরায় প্রভাষক সোহরাব হোসেন ছান্নু (মোটরসাইকেল) ও শিবগঞ্জে মোস্তাফিজার রহমান মোস্তা (আনারস)  বিজয়ী হয়েছেন।

সদরের নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন বর্তমান চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক (ঘোড়া), শাজাহানপুরে সাজেদুর রহমান শাহীন (ঘোড়া) ও ফিরোজ আহমেদ রিজু (মোটরসাইকেল)  ছিলেন।

বুধবার রাত ৮টায় তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা অতিরিক্ত নির্বাচন কমকর্তা সৈয়দ আবু ছাইদ সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!