আটককৃত হৃদয় মিয়া মরিচারচর গ্রামের খাদেম মিয়ার ছেলে। সে মরিচারচর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ালেখা করে।
জানা গেছে, হৃদয় কেন্দ্রটিতে জাল ভোট দিতে প্রবেশ করার সময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এএসআই শাহ আলম তাকে আটক করে প্রিসাইডিং অফিসারের কক্ষে নিয়ে যান।
.png)
এএসআই শাহ আলম বলেন, কিশোর হৃদয় মিয়া নিজের হাতে স্বপন মিয়া নামে এক ভোটারের স্লিপ নিয়ে আসেন ভোট দিতে। কিন্তু তাকে দেখে বয়স কম মনে হওয়ায় জিজ্ঞাসাবাদ করে প্রিসাইডিং অফিসারের কক্ষে নিয়ে যাওয়া হয়।
হৃদয় জানায়, তার এক ভাই স্লিপ দিয়ে কেন্দ্রে ভোট দিতে পাঠিয়েছিল। কেন্দ্রে প্রবেশের সময় কেউ তাকে আটকায়নি।
এ বিষয়ে প্রিসাইডিং অফিসার জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।