[ দেশজুড়ে ]
মহিষ কাটা পড়ে আটকা কক্সবাজার এক্সপ্রেস
ছবি: সংগৃহীত
ঢাকা থেকে ছেড়ে আসা ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়েছে মহিষ। ফলে ২ ঘণ্টা ধরে আটকে ছিল ট্রেনটি।বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কক্সবাজারের রামু রশিদনগর এলাকায় এ ঘটনা ঘটে।
ট্রেনের যাত্রী সাইফুল ইসলাম বলেন, রামুর কাছাকাছি এসে বিকট শব্দ হয়। পরে জানতে পারি একটি মহিষ কাটা পড়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রামু রেলস্টেশনের স্টেশন মাস্টার মাহাবুবুর রহমান।
.png)
তিনি বলেন, একটি মহিষ ট্রেন লাইন পার হতে গিয়ে কাটা পড়ে। ট্রেনটি ২ ঘণ্টা ধরে আটকে ছিল।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!