[ দেশজুড়ে ]
কামড় খেয়ে সাপ নিয়েই হাসপাতালে কৃষক, অতঃপর...
ফাইল ফটো
রাজশাহীতে রাসেল ভাইপার সাপের ছোবল খেয়ে হেঁটে এসে হাসপাতালে ভর্তি হয়েছেন হেফজুল আলী নামে এক কৃষক। বর্তমানে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার সকাল ১০টার দিকে একটি বড় রাসেল ভাইপার সাপসহ হাসপাতালে চলে আসেন তিনি। নিজেই কাউন্টার থেকে টিকিট কেটে ভর্তি হন হাসপাতালটির ১৬ নম্বর ওয়ার্ডে। আহত হেফজুল আলী রাজশাহী জেলার চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামের বাসিন্দা।
আহত হেফজুল জানান, সকাল সাড়ে ৮টার দিকে ধানক্ষেতে কাজের জন্য গেলে একটি সাপ তাকে কামড় দেয়। এ সময় আতঙ্কিত না হয়ে নিজেই সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। পরে সাপসহ স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে গেলে তাকে রাজশাহী মেডিকেলে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে রাজশাহী মেডিকেলের ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি হন তিনি।
.png)
চিকিৎসকরা জানান, হেফজুলের অবস্থা বর্তমানে ভালো। অনেকেই সাপে কাটলে কবিরাজ কিংবা ওঁঝার কাছে যান। কিন্তু তিনি সেটি না করে হাসপাতালে চলে এসেছেন। এটি সঠিক সিদ্ধান্ত।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!