ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাতে তীব্র গরমে ঘর থেকে বাইরে, সাপের কামড়ে মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৭, ২৬ এপ্রিল ২০২৪
রাতে তীব্র গরমে ঘর থেকে বাইরে, সাপের কামড়ে মৃত্যু
ইমামুল ব্যাপারী

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বিষধর সাপের কামড়ে ইমামুল ব্যাপারী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার সখিপুর থানার আনু সরকার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইমামুল ব্যাপারী আনু সরকার কান্দি গ্রামের আব্দুর রাজ্জাক ব্যাপারীর ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার ইমামুল ব্যাপারীর বাড়িতে ছোট পরিসরে অনুষ্ঠান ছিল। সারাদিন কাজ শেষে রাত ৯টার দিকে গরমে অতিষ্ঠ হয়ে বাড়ির সামনের রাস্তায় বসে মোবাইলে কথা বলছিলেন ইমামুল। এ সময় তাকে বিষধর সাপে কামড় দেয়। এ সময় তার চিৎকারে স্বজনরা এসে তাকে প্রথমে ওঝার কাছে নিয়ে যান। পরে অবস্থা গুরুতর হয়ে গেলে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক হারুন অর রশীদ বলেন, সাপে কাটা রোগী ইমামুলকে অনেক দেরি করে হাসপাতালে নিয়ে এসেছিলেন স্বজনরা। রাতে আমি ও ডাক্তার অমিত তার চিকিৎসা করেছিলাম। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!